ডেন্টাল ইমপ্লান্ট কি?
ডেন্টাল ইমপ্লান্টযা এন্ডোসিয়াস ইমপ্ল্যান্ট বা ফিক্সচার নামেও পরিচিত। এটা মূলত দাঁতের প্রতিস্থাপন ও স্থায়ী পদ্ধতি। এই পদ্ধতিতে একটি কৃত্রিম দাঁতের রুট (সাধারণত টাইটানিয়াম বা জিরকোনিয়া দিয়ে তৈরি), যা চোয়ালের হাড়ের সাথে যুক্ত হয়। এর ওপর ক্রাউন, ব্রিজ, বা ডেনচার বসানো হয়।
ডেন্টাল ইমপ্লান্ট এর প্রয়োজনীয়তা
- দাঁত হারানো বা দাঁতের ফাঁকা পূরণ করতে
- স্বস্তিতে খাবার খাওয়া জন্য বা কথা বলার সৌন্দর্যে
- আত্নবিশ্বাস বাড়াতে
- দীর্ঘস্থায়ী সমাধান
ডেন্টাল ইমপ্লান্ট প্রক্রিয়া ধাপে ধাপে
- প্রথমেই একজন অভিজ্ঞ ডেন্টিস্ট রোগীর দাঁত, মাড়ি ও সামগ্রিক শারীরিক অবস্থা পরীক্ষা করে থাকেন। এরপর এক্স-রে বা সিটি-স্ক্যান করে হাড়ের ঘনত্ব ও অবস্থান নির্ণয় করা হয়। এতে বোঝা যায় রোগীর ইমপ্লান্ট বসানোর জন্য হাড় যথেষ্ট মজবুত কি না।
- এই ধাপে অস্ত্রোপাচারের মাধ্যমে রোগীর চোয়ালের হাড়ে টাইটানিয়াম স্ক্রু আকারে ইমপ্লান্ট বসানো হয়। এটি মূলত কৃত্রিম দাঁতের রুট হিসেবে কাজ করে।
- সাধারণত ইম্প্যালন্ট হাড়ের সাথে মিশে যেতে ৩ থেকে ৬ মাস সময় লাগে। এই সময় দাঁতে চাপ দেওয়া যায় না, পুরোপুরি তাহলে ইমপ্ল্যান্ট মিশে যায়। এই অবস্থাকে হিলিং বলা হয়।
- হিলিং সম্পন্ন হলে ইমপ্লান্টের উপর একটি অ্যাবাটমেন্ট বসানো হয় এবং তার উপরে রোগীর দাঁতের রঙের সাথে মিলিয়ে ক্রাউন বা ক্যাপ স্থাপন করা হয় যেন স্বাভাবিক দাঁতের মতো দেখতে ও ব্যবহার উপযোগী হয়।
সিলেটের কোথায় পাবেন ডেন্টাল ইমপ্লান্ট সেবা?
বর্তমানে দাঁতের দীর্ঘস্থায়ী সমাধান হিসেবে ডেন্টাল ইমপ্লান্ট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মানুষ তার প্রয়োজন অনুযায়ী দাঁতের এই স্বাস্থ্য সেবার প্রতি ঝুঁকেছে। মুখে দাঁত না থাকা শুধু সৌন্দর্য কমায় না, বরং তা মানুষের আত্নবিশ্বাস, কথা বলার ধরন ইত্যাদির উপর খারাপ প্রভাব ফেলে। এখন প্রশ্ন হলো সিলেট কোথায় এই সেবা নিরাপদে ও সুলভে পাওয়া যাবে? আসুন জেনে নেই বিস্তারিত –
ডেন্টাল ইমপ্লান্ট পদ্ধতিতে বিশ্বস্ত নাম – গাজী ডেন্টাল এন্ড ফ্যামিলি ডেন্টিস্ট্রি
সিলেটবাসীর জন্য অন্যতম বিশ্বস্ত নাম গাজী ডেন্টাল এন্ড ডেন্টিস্ট্রি৷ এখানে অভিজ্ঞ ডাক্তারগণের পাশাপাশি রয়েছে আধুনিক সরঞ্জাম, যেখানে ব্যথামুক্ত ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে এই সেবা দেওয়া হয়।
ডেন্টাল ইমপ্লান্ট সেবায় কেন গাজী ডেন্টালকে বেছে নেবেন?
- বিশ্বস্ততা ও অভিজ্ঞতা
- সাশ্রয়ী খরচে চিকিৎসা
- আধুনিক প্রযুক্তি
- রোগীর যত্ন
যোগাযোগ
- প্রধানশাখা: স্টার ভিউ টাওয়ার (২য় তলা), স্টেশন রোড ভার্থখলা, সিলেট।
- গাছবাড়ী শাখা: আল-আকসা শপিং সিটি (২য় তলা), গাছবাড়ী বাজার, কানাইঘাট, সিলেট।