দন্ত বিশেষজ্ঞ কারা ও দন্ত বিশেষজ্ঞ সিলেট-এ প্রাপ্যতা
দন্ত বিশেষজ্ঞ বা দাঁতের ডাক্তার হলেন এমন একজন চিকিৎসক যিনি দাঁত, মাড়ি, মুখগহ্বর এবং মুখের সামগ্রিক স্বাস্থ্যের যত্ন নেন। সাধারণত দন্ত বিশেষজ্ঞরা দাঁতের সমস্যা নিয়ে উচ্চতর ডিগ্রী অর্জন করেন এবং দীর্ঘ সময়ের প্রশিক্ষণ ও অভিজ্ঞতার মাধ্যমে বিশেষ দক্ষতা অর্জন করেন। তারা শুধু দাঁতের ব্যথা বা ক্ষয় নয়, বরং মাড়ির প্রদাহ, দাঁতের পাথর, দাঁত ভাঙা, দাঁতের সৌন্দর্য বৃদ্ধি, ব্রেস লাগানো, রুট ক্যানালসহ দাঁতের যাবতীয় জটিল সমস্যা নির্ণয় ও তার সমাধান প্রদান করেন।
এছাড়াও দন্ত বিশেষজ্ঞরা দাঁতের চিকিৎসার পাশাপাশি রোগীর দাঁত ও মাড়ির যত্নে আলোকপাত করেন এবং পরামর্শ প্রদান করেন । প্রতিদিন দাঁতের যত্ন ও ভবিষ্যতে দাঁতের সমস্যা সম্পর্কে অবহিত করতে পারেন। একজন দন্ত বিশেষজ্ঞ চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি ব্যবহার, রোগীর সাথে ভালো বন্ধু সুলভ আচরণ, আরামদায়ক পরিবেশ, সর্বোপরি দাঁতের সঠিক চিকিৎসা নিশ্চিত করেন।
সিলেট শহরে ও তার আশেপাশের অঞ্চলে দাঁতের ডাক্তারের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। কারণ দাঁতের সমস্যা শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষের ই একটি সাধারণ সমস্যা। আর তাই সিলেট-এ দন্ত বিশেষজ্ঞ বা দাঁতের ডাক্তারদের প্রাপ্যতা তুলনামূলকভাবে ভালো। শহরের প্রায় প্রতিটি প্রধান এলাকায় বা তার আশেপাশের অঞ্চলে ছোট-বড় ডেন্টাল ক্লিনিক রয়েছে, যেখানে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে দাঁত ও মাড়ির সমস্যা নির্ণয় ও চিকিৎসা করা হয়।
দন্ত বিশেষজ্ঞ- সিলেটে কোথায় পাওয়া যাবে?
সিলেটে দন্ত বিশেষজ্ঞের চাহিদা যেমন দিন দিন বাড়ছে, তেমনই সেখানে আজকাল দন্ত বিশেষজ্ঞ ডাক্তারের প্রাপ্যতা যথেষ্ট ভালো।
গাজী ডেন্টাল এন্ড ফ্যামিলি ডেন্টিস্ট্রি সিলেটের একটি সুপরিচিত ও আধুনিক ডেন্টাল ক্লিনিক, যেখানে দাঁত ও মাড়ির রোগের পাশাপাশি পুরো পরিবারের জন্য বিশেষায়িত ডেন্টাল সেবা প্রদান করা হয়। এখানে দক্ষ ও অভিজ্ঞ দন্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে রোগীদের মানসম্মত ও নিরাপদ চিকিৎসা দেন।
আপনি যে যে সেবা পাবেন এখানে তা হলোঃ
- দাঁতের যেকোন ধরনের ব্যাথা মাত্র ১৫-২০ মিনিটের মধ্যে নিরাময় করা হয়।
- সম্পূর্ণ ব্যাথা মুক্ত ভাবে দাঁতের RCT, Crown/Cap করা হয়।
- সম্পূর্ণ ব্যাথা মুক্ত ভাবে যেকোন ধরনের দাঁত উঠানো হয়।
- দাঁতের কালারের সাথে মিলিয়ে (ন্যাচারাল) ফিলিং করা হয়।
- আঁকা বাঁকা দাঁতের (অর্থোডন্টিক) চিকিৎসা করা হয়।
- MILY DENTISTRY সামনের ফাকা দাঁতের চিকিৎসা মাত্র এক দিনে করা হয়।
- ডেন্টাল ইমপ্লান্ট করা হয়।
- সুস্থ দাঁত, সুন্দর হাসি
- মাড়ির চিকিৎসা/স্কেলিং, পলিসিং ও রুট প্লানিং করা হয়।
- স্থায়ীভাবে দাঁত সাদা এর মাধ্যমে করা হয়
- ক্যাপের ধরন Zirconia, Porcelain, Facing Metal, Full Metal, Golden, Crown (Cap) এর মাধ্যমে দাঁতকে ব্যবহারের উপযোগী করা হয়।
- পড়ে যাওয়া দাঁতে এক দিনে ব্রীজ করা হয়
- বন্ধুত্বপূর্ণ পরিবেশে শিশুদের দাঁতের সব ধরনের চিকিৎসা করা হয়।
- প্রেগনেন্ট মহিলাদের অতি যত্নসহকারে দাঁতের সকল ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়।
যোগাযোগ
- প্রধানশাখা: স্টার ভিউ টাওয়ার (২য় তলা), স্টেশন রোড ভার্থখলা, সিলেট।
- গাছবাড়ী শাখা: আল-আকসা শপিং সিটি (২য় তলা), গাছবাড়ী বাজার, কানাইঘাট, সিলেট।